ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি জোট ৩৫ ও জামায়াত জোট পেতে পারে ১৩টি আসন স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ ভারতের টানা জয়ের কীর্তি অক্ষুণ্ন, বিব্রতকর রেকর্ড অভিষেকের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

হিযবুত তাহ্‌রীরের সদস্য সন্দেহে ঢাবির চার ছাত্র গ্রেফতার

#

ঢাবি প্রতিনিধি:

২৯ মার্চ, ২০২২,  10:33 AM

news image

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদের রাজধানীর পুরান ঢাকার বংশাল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, হিযবুত তাহরীরের খসড়া সংবিধান, লিফলেট, পোস্টার, দুটি ম্যাগাজিন ও ১০টি প্লাস্টিকের খালি বোতল জব্দ করা হয়েছে। সোমবার চারজনকে আদালতে হাজির করে দু'দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতার চারজন হলো রেজওয়ান পারভেজ, মেহেদী হাসান বিজয়, নূরে আলম মো. সিহাব উদ্দিন ও আবু আল জিন্নাতুল। রেজওয়ান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৬ শিক্ষাবর্ষের, মেহেদী একই বিভাগের ২০১৭ শিক্ষাবর্ষ, নূরে আলম বিবিএ ২০১৫ শিক্ষাবর্ষ এবং জিন্নাতুল ইংরেজি বিভাগের ২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র ওই অভিযানে অংশ নেওয়া সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সহকারী কমিশনার আরিফুল হোসেইন তুহিন জানান, তাদের ইন্টেরিম মোবাইল মনিটরিং সেল (আইএমএমসি) সদস্যরা অনলাইন মনিটরিংয়ে জানতে পারেন হিযবুত তাহরীরের সদস্যরা অনলাইন ও অফলাইনে প্রচারণার মাধ্যমে দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১৮ মার্চ অনলাইন সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনকে সফল করার জন্য গোপন আস্তানায় বৈঠক করে। নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বংশাল থানা এলাকার বিভিন্ন স্থানে উস্কানিমূলক ও উগ্রবাদী পোস্টারিং করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম