ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে থাকবে বিএনপি- ডা: সালাউদ্দিন বাবু

#

২৩ নভেম্বর, ২০২৫,  10:35 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভার-আশুলিয়ায় হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে বিএনপি থাকবে বলে মন্তব্য করেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে এ অঞ্চলের অর্ধেক ভোটার নারীরা। নারীদের কাছে ভোট চাইতে নারীরা যাবে এবং পুরুষদের কাছে ভোট চাইতে যাবে পুরুষরা। ভোটারদের কাছে যেতেই হবে এবং ধানের শীষের জন্য সবার কাছে ভোট প্রার্থনা করতে হবে। ডা: সালাউদ্দিন বাবু বলেন, মাদক এ অঞ্চলের একটি ব্যধি হিসেবে রয়েছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাথালিয়ার মাদক নিয়ন্ত্রণে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে  এবং সাধারন সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো: আব্দুল হাই, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান মাষ্টার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম-সম্পাদক রুবেল শেখ প্রমূখ সহ সাভার, আশুলিয়া বিএনপি ও এর অংগসংগঠনের সকল ইউনিনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম