ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা অবহেলায় ৬শ কোটির ডেমু ট্রেন তিন মাসের ‘বকেয়া’ বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা হাইতিতে গ্যাং সহিংসতা ও অভিযানে নিহত-আহত ৫৭০০ ছাড়াল

হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

#

বিনোদন ডেস্ক

০৪ জুন, ২০২২,  5:59 PM

news image

গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান দোলন রায়। তিনি বলেন, শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছায় খুব দ্রুত কাজে ফিরব। তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী। সম্প্রতি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকের শুটিং করছিলেন দোলন। রিয়েল লাইফ স্টোরি থেকেই তৈরি এই ধারবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটোচালক তন্দ্রা সাঁধুখার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালেরই শুট করছিলেন দোলন রায়। বৃহস্পতিবার চলছিল এই ধারাবাহিকের আউটডোর শুটিং। সেখানেই রোদে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সূত্র: আনন্দবাজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম