ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না: কর্ণাটক হাইকোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  10:12 PM

news image

হিজাব বা অন্য কোনো ধর্মীয় পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না বলে জানিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতের অন্তর্বর্তী এক আদেশে এমন নির্দেশনা দেয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি আদালতে আলোচনাধীন রয়েছে। এ নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এমন পোশাক না পরার কথা বলেন আদালত। আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) এই ইস্যুতে আবারও শুনানি হবে।

এর আগে গত বুধবার এই ইস্যুতে আদালতে শুনানি হয়। পরে এটিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পূর্ণাঙ্গ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রিতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত ও বিচারপতি জে এম খাজি। গতকাল বৃহস্পতিবার হিজাব ইস্যুতে এই বেঞ্চে শুনানি হয়েছে। এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভরাজ বোম্বাই বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বলেছেন, দশম শ্রেণি পর্যন্ত সব ক্লাস আগামী ১৪ ফেব্রুয়ারি আবারও খুলবে। তবে এসময় ধর্মীয় পোশাক পরে স্কুলে আসা যাবে না। একাদশ ও এর ওপরের শ্রেণির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম