ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

হিজাব পরায় বাধা দেয়া ঘটনাগুলো তদন্তের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  2:03 PM

news image

সারাদেশের ১৫ টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হবার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টে। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের  দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটে বলা হয়-সাম্প্রতিক সময়ে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি করে। পরে হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম