ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

হিজাব না পরায় ইরানে তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  3:50 PM

news image

ইরানে হিজাব না পরায় মাহশা আমিনি (২২) নামে এক তরুণীকে আটক করে দেশটির 'নৈতিক' পুলিশ। এর পর তাদের হেফাজতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়েন ওই তরুণী। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি কোমায় চলে যান। পরে হাসপাতালেই শুক্রবার তার মৃত্যু হয়। খবর বিবিসির। বৃহস্পতিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মারা যান তিনি।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার অভিযোগ, হিজাব না পরার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। ইরানের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পড়াশোনার সুবাদে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন তিনি। মাহশা তার পরিবারের সঙ্গে তেহরান ঘুরতে আসেন। তখন কঠোর ড্রেস কোড না মানায় তাকে আটক করে ইরানি পুলিশের বিশেষ ইউনিট। ১৯৭৯ সালে দেশটিতে ইসলামি বিপ্লবের পর থেকেই নারীদের জন্য ড্রেস কোড কঠোর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম