ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হিজবুল্লাহপ্রধানের নাম ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪,  9:53 PM

news image

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, হিজবুল্লাহ শেখ নাইম কাসেমকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  কাসেম এর আগে হিজবুল্লাহর ডেপুটি নেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয় হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে জল্পনা চলছিল কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান। শেষমেশ কাসেমকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হলো। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।  গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে স্থল অভিযানের পাশাপাশি ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় হিজপুল্লাহর প্রধানসহ অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম