ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  2:50 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা চেয়ে হাজির হওয়ার জন্য জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৫ মে) ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।  নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।  প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এই মন্তব্যের জেরে শেখ হাসিনা ও আরও একজনের বিরুদ্ধে বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে। আটজন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন। এ ছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল পলাতক রয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম