ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

হাসান আলী হত্যা : জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  2:08 PM

news image

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আলোচিত হাসান আলী হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ১৪ জন আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। এ মামলায় অপর ৮ জনকে বেকসুর খালাস প্রদান করে বিজ্ঞ আদালত। এছাড়াও আরও দুজন আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ীর মাওলানা নজরুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক আমির পলাশবাড়ী বর্তমান শুরা সদস্য, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা সাবেক শিবির নেতা পলাশবাড়ী উপজেলা, শাহ আলম সোনালি ব্যাংক কর্মচারী, মিজানুর রহমান শিবির ক্যাডার, আবু তালেব শিবির ক্যাডার ও সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পলাশবাড়ী, রংপুরের পীরগঞ্জের ফারুক শিবির কর্মী। এর মধ্যে মিজানুর ও আবু তালেব পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২ আগস্ট দন্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার অ্যাম্বারই গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করে। পরে এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯৯ সালের ২৪ আগস্ট পলাশবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পলাশবাড়ী থানা পুলিশ। পরে চলতি বছরের ২০২১ সালের ৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম