ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

হাসপাতাল ছাড়লেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৩,  11:38 AM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি সুস্থ আছেন বলে আজ মঙ্গলবার বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। এর আগে এক মাস কারাগারে থাকার পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।  বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাঁদের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম