ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হাসপাতালে ভর্তি বিএনপির ২ নেতা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৪,  1:53 PM

news image

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বুধবার (৬ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির এই দুই নেতাই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে মঙ্গলবার (৫ মার্চ) সকালে শামা ওবায়েদ এবং রাতে বরকতউল্লাহ বুলু ভর্তি হন। জানা গেছে, ডা. মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে শামা ওবায়েদের একটি অপারেশন হয়েছে। তবে, কি সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ও অপারেশন করিয়েছেন তা জানা যায়নি। এছাড়া বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরকতউল্লাহ বুলু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম