ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২৩,  4:27 PM

news image

শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। চিকিৎসার জন্য পোপকে ‘কয়েকদিন’ হাসপাতালে কাটাতে হবে বলে বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে ভ্যাটিকান সিটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, পোপ ফ্রান্সিস বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যার কথা বলছিলেন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি। ফ্রান্সিসকে হঠাৎ করেই বুধবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে অনেকে চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে বিবৃতিতে জানানো হয়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। যদিও প্রথমে ভ্যাটিকান সিটি জানিয়েছিল, পোপ ফ্রান্সিস রুটিন চেক আপের জন্য হাসপাতালে গেছেন। কিন্তু ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো এ নিয়ে প্রশ্ন তোলে। কারণ বুধবার ফ্রান্সিসের একটি টিভি সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। এর আগে বুধবার সকালেই ভ্যাটিকানে পোপ সাপ্তাহিক সাধারণ অনুষ্ঠানে উপস্থিত হন। ওই সময় তাকে সুস্থই দেখা যায়।-সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম