ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

হাসপাতালে নবজাতক থেকে পালালেন মা!

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  10:43 AM

news image

হাসপাতালে নবজাতক রেখে উধাও হয়ে গেলেন মা। খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর সঙ্গে থাকা দুই নারীকেও। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। শিশুটির পরিচয় জানতে এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন স্ট্যাটাস। তবে এখন পর্যন্ত পাওয়া যায়নি শিশুটির বাবা-মায়ের খোঁজ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক সৈয়দ রিদুয়ানুল হক সত্যতা স্বীকার করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে নবজাতককে একা পড়ে থাকতে দেখে তিনিই জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদকে। পরে ইউএনও শিশুটিকে নিজ কার্যালয়ে নিয়ে যান এবং কোলে নবজাতককে নিয়ে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি শিশুটির পরিচয় জানানোর অনুরোধ জানান। আনোয়ারা উপজেলার ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানান,

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বিলকিস আক্তার পরিচয়ে রোববার রাত আনুমানিক ১০টায় প্রসববেদনা নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় তাঁর সঙ্গে আরও দুই নারী ছিলেন। ঘণ্টা দুয়েক পরে ওই নারী একটি কন্যা সন্তান প্রসব করেন। পরদিন সোমবার সকালে রোগীকে ছাড়পত্র দেওয়ার জন্য হাসপাতালের লোকজন রোগীর শয্যায় একাকী শুধু নবজাতকটি দেখতে পান। পরে সৈয়দ রিদুয়ানুল হক ইউএনও শেখ জোবায়ে আহমেদকে জানালে নবজাতকটি নিজের কার্যালয়ে এনে কোলে নিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘বাচ্চাটার পরিচয় আমরা এখনও পর্যন্ত পাইনি। আমাদের এই সংক্রান্তে একটি কমিটি রয়েছে। মঙ্গলবার কমিটির বৈঠক করে সেই কমিটির সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম