ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হাসপাতালে তরুণীর লাশ রেখে পালাল স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  10:54 AM

news image

রাজধানীতে এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী পরিচয়ধারী এক ব্যক্তি। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ। ঢামেক জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে একটি ট্রলিতে তুলে জরুরি বিভাগের ভেতরে নেওয়ার সময় নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দিয়ে তিনি বলেন- তার একজন পরিচিত আসছেন, তিনি এলে রোগীকে ভেতরে নেওয়া হবে।  ট্রলিম্যান মো. হাসান আরও জানান, এরপর প্রায় দুই ঘণ্টা ধরে জরুরি বিভাগের বাইরে ট্রলিতেই তরুণীকে রেখে অপেক্ষা করতে থাকেন ওই ব্যক্তি। এ সময় তিনি বারবার ভেতরে নেওয়ার কথা বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। রাত সোয়া ৮টার দিকে কৌশলে ওই তরুণীর নিথর দেহ ট্রলিতেই রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী পরিচয়ধারী ওই ব্যক্তি। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত তরুণীর থুতনিতে কালচে দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, যে ব্যক্তি তরুণীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি কৌশলে পালিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তরুণীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম