ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  2:26 PM

news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। সেই সঙ্গে হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, সেটি জেনে দেশবাসী বিস্মিত। রিজভী বলেন, খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায়, সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। হাসপাতালে নেত্রীর কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা, সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম