ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হাসপাতালে ইসরায়েলি হামলা অগ্রহণযোগ্য : জাস্টিন ট্রুডো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  11:40 AM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। হাসপাতালে ইসরায়েলি এই হামলাকে ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের মতো স্থানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় জাস্টিন ট্রুডোর। জবাবে তিনি বলেন, গাজা থেকে যে খবর এসেছে তা ভয়ঙ্কর এবং একেবারেই অগ্রহণযোগ্য।আন্তর্জাতিক আইনকে সম্মান করা দরকার। যুদ্ধের কিছু নিয়ম আছে। যুদ্ধের নামে হাসপাতালে হামলা করা গ্রহণযোগ্য নয়। এর আগে, মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল-আহলি আরব নামের একটি হাসপাতাল ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন। এ ছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন। হাসাপাতালটিতে ইসরায়েলের হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের ওপর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে হাসপাতালে হামলার ঘটনায় ‘ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় নিরাপত্তা উপদেষ্টাদের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম