ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ ফেলে পালালেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৬,  10:54 AM

news image

রাজশাহীতে যৌতুকের এক লাখ টাকা না আনায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কীটনাশক পান করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। এই সুযোগে স্বামী তার স্ত্রীর শরীর থেকে সোনার সব গয়না খুলে নিয়ে পালিয়ে গেছেন। এরপর থেকে ওই গৃহবধূর মরদেহ পড়ে আছে হাসপাতালের হিমঘরে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। এরপর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। বৃহস্পতিবার (৭ মে) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহত হাসিনা খাতুন (২১) নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় সাত মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামের মো. ছবির ছেলে রাতুলের সঙ্গে তার বিয়ে হয়। হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদক ব্যবসায়ী এবং নিজেও মাদকসেবী। বিয়ের পর থেকেই সে হাসিনাকে চাপ দিয়ে আসছিল বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে, যা দিয়ে সে ফেনসিডিলের ব্যবসা করবে। হাসিনা সেই টাকা দিতে না পারায় রাতুল তাকে নিয়মিত নির্যাতন করত। অত্যাচার সহ্য করতে না পেরে গত সোমবার দিবাগত মধ্যরাতে দুই মাসের অন্তঃসত্ত্বা হাসিনা কীটনাশক পান করেন। এরপর তাকে প্রথমে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতালে হাসিনার পাশে ছিলেন স্বামী রাতুল, তার বোন লাইলা খাতুন এবং রাতুলের দুই বন্ধু। মঙ্গলবার রাতে হাসিনা মারা গেলে তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে রাতুলসহ সবাই হাসপাতাল থেকে পালিয়ে যান। এ নিয়ে বুধবার (৬ মে) হাসিনার বোন মেহেরুন্নেসা গোদাগাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।  তিনি আরও বলেন, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে হাসিনার মরদেহ বাবার বাড়ির স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম