ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকচাপা, যা বললেন জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  11:20 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। জামায়াতে ইসলামীর আমির পোস্টে লেখেন, ‌‘হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাকচাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।’ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। হাসনাত ও সারজিস দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফিরছিলেন হাসনাত ও সারজিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম