ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

হালান্ডের হ্যাটট্রিক, ফুলহামকে গুঁড়িয়ে দিল ম্যানসিটি

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  10:47 AM

news image

প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে তাদের জন্য স্বস্তির খবর আগের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ডের গোলে ফেরাটা। কারণ সর্বশেষ তিন ম্যাচে তিনি জালের দেখা পাননি। ফুলহামকে পেয়ে সেটির একেবারে ষোলআনা আদায় করে নিয়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ফলে মৌসুমের প্রথম হ্যাটট্রিকেরও দেখা পেয়ে গেছেন তিনি। পেপ গার্দিওলার দলটির জয়ের দিনে একটি করে গোল পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও ডাচ ডিফেন্ডার নাথান একে। আলভারেজই সিটির হয়ে ম্যাচে গোলের সূচনা করেন। ৩১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে গোলটিতে সহায়তা করেন হলান্ড। এরপর অবশ্য সেই লিড ধরে রাখতে পারেনি ফুলহাম। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। ফিল ফোডেনের অ্যাসিস্টে একে এবার জালের দেখা পান। দ্বিতীয়ার্ধে ফুলহাম রক্ষণের ভুলে বল পেয়ে যান এর আগে গোল না পাওয়া হলান্ড। ৫৮ মিনিটে তিনি নিজের গোলখরা কাটানোর সঙ্গে সঙ্গে তৃতীয় গোল পেয়ে যায় ইতিহাদের দলটি। এরপর ম্যাচের ৭০ মিনিটে আকাশি জার্সিধারীদের পক্ষে পেনাল্টি আদায় করে নেন আলভারেজ। নরওয়েজিয়ান তারকা সেখান থেকে সফল স্পট কিকে গোলের জোড়া পূর্ণ করেন। ম্যাচের শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে নিজের প্রথম হ্যাটট্রিকও আদায় করেন হলান্ড। ম্যানসিটির বড় জয় নিশ্চিত আগেই নিশ্চিত হয়েছিল, এবার যোগ করা সময়ের পঞ্চম মিনিটে করা তার গোলটি আরও বাড়িয়ে তোলে।  টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে গার্দিওলার দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম