ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হালান্ডের হ্যাটট্রিকে উড়ে গেল কসোভো

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০২৪,  10:44 AM

news image

প্রতিপক্ষের গোলমুখে আর্লিং হালান্ডের ভয়ঙ্কর রূপ দেখা গেল আবারও। ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে এবার তিনি হ্যাটট্রিকে আলো ছড়ালেন জাতীয় দলের হয়ে। তার অসাধারণ নৈপুণ্যে কসোভোকে অনায়াসে হারাল নরওয়ে। নরওয়ের রাজধানী অসলোয় বুধবার (০৫ জুন) রাতের প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের ১৫তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুইবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। ৭০তম মিনিটে পাল্টা আক্রমণে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করার পাঁচ মিনিট পর কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি তারকা। বয়স মাত্র ২৩, এর মধ্যে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২২টি হ্যাটট্রিক করে ফেললেন হালান্ড। দেশের হয়ে তার হ্যাটট্রিক হলো তিনটি। আর নিজের বর্তমান ক্লাব সিটির হয়ে দুই বছরের ক্যারিয়ারে তিনি হ্যাটট্রিক করেছেন ৯টি। তার বাকি ১০টি হ্যাটট্রিক মোল্ডা, সালসবুর্ক ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে ৩০ গোল হলো ‘গোল মেশিন’ হালান্ডের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম