ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

হালদায় আরও একটি ডলফিনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  4:11 PM

news image

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিলল আরও একটি মৃত ডলফিন। এই নিয়ে হালদা থেকে ৩৪টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। গতকাল মঙ্গলবার (২৪ মে) হালদা নদী থেকে একটি মৃত মিঠা পানির গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়। জানা যায়, আইডিএফ স্বেচ্ছাসেবক মো. জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী অঞ্চল লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে এটি উদ্ধার করা হয়।

৫ ফুট লম্বায় ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৪ ইঞ্চি ছিল। এর ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। ডলফিনের পিঠের পাশে একটি ক্ষত চিহ্ন ছিল। এটি বর্তমানে হালদা রিভার রিসার্স ল্যাবেটরিতে সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী, ডলফিনটির মুখে এবং দেহে ক্ষত চিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে হালদা নদীতে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সাড়ে চার বছরে ৩৪টি অতি বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণি ডলফিনের মৃত্যু হয়েছে। এর আগে ১৪ এপ্রিল বিকেলে ৩৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম