ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

হার্ট অ্যাটাক করে সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন

#

বিনোদন প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  7:54 PM

news image

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হার্ট অ্যাটাক করেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক শিহান শাহীন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ নির্মাতা সংবাদমাধ্যমকে বলেন, আফজাল হোসেন গতরাতে হার্ট অ্যাটাক করেছেন। তারপর সিসিইউতে নেয়া হয়েছে তাকে। শিহাব শাহীন বলেন, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং শুরু করার কথা ছিল আমাদের। কিন্তু হঠাৎ করে আফজাল ভাই গতকাল জানান তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হওয়ায় ফিল্মটির শুটিং বাতিল করা হয়েছে। আফজাল ভাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব নয়। এ নির্মাতা নিজের জীবনের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। এই ওয়েব ফিল্মের শুটিং গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয়। সেখানে টানা চারদিন শুটিংয়ের পর ক’দিন আগেই দেশে ফেরেন পরিচালক ও তার টিম।প্রসঙ্গত, আফজাল হোসেন অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘রিফিউজি’, ‘ষ’, ‘কারাগার’ ও ‘বোধ’। এছাড়া ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম