ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হারিয়ে যাচ্ছে মাছ ধরার চাঁই

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২২,  3:46 PM

news image

বর্ষার বৃষ্টিতে বদ্বীপ বাংলাদেশের বিভিন্ন জেলার বেশির ভাগ অঞ্চল জলপ¬াবিত হয়ে যায় । আবার শরত শেষে শীতের আগমনী সময়ে প¬াবিত খাল-বিল, নদ-নদী,পুকুর-জলাশয়গুলো শুকাতে শুরু করে। আর তখন সেই পানি কমে যাওয়া খাল বিলগুলোতে মাছ-ভাতের বাঙালিরা মেতে উঠে মাছ শিকারে। মাছ শিকারের উপকরণ হিসেবে এদেশে হাজার বছর ধরে হরেক রকমের জাল,পলো, টেঁডা, বড়শা, বড়শি, ফালা, ফাঁদসহ নানান কৌশল ব্যবহৃত হয়ে আসছে। তবে এসব উপকরণের সাথে লোকজ বাঙ্গালি জীবনে মাছ ধরার ‘চাই’  এখনো জনপ্রিয়। এটি বাঁশের তৈরি মাছ ধরার এক ধরণের ফাঁদ। আর এই ‘চাই’য়ের জন্য বিখ্যাত চট্টগ্রাম। চট্টগ্রামের তৈরি ‘চাই’ও বেশ জনপ্রিয় এবং শৈল্পিক। তবে বর্তমান সময়ে এই ঐতিহ্যগত উপকরণটি চট্টগ্রামের হাতে গোণা কয়েকটি জায়গায় তৈরি হয় মাত্র ।

কালের বিবর্তনে ঘর গেরস্তের মাছ শিকার ও উপার্জনের এই বস্তুটি বলা যায় জাদুঘরে চলে যাচ্ছে। অবশ্য কুমিল্লা গ চাই’ এর জন্য প্রসিদ্ধ। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী, হাটহাজারী, চন্দনাইশ,পটিয়া, রাঙ্গুগুনিয়া,লোহাগাড়া, সাতকানিয়া, বোয়ালখালী, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মহেশখালী অঞ্চলে এখনো তৈরি করা হয় মাছ ধরার ‘চাই’। এসব অঞ্চলের কৃষি ও মৎসজীবীদের অনেকেই বংশ পরম্পরার এই সংস্কৃতি ধরে রেখেছেন। মৌসুমে সংশি¬ষ্ট অঞ্চলের হাট-বাজারে বিক্রি করা হয় ‘চাই’। চন্দনাইশ ধামাইর হাটে ‘চাই’ বিক্রি করতে আসা ষাটোর্ধ মাঈনুদ্দিন আলী বলেন, আমার বাড়ি সাতবাড়িয়া। সংসারের অন্য কাজ কর্মের ফাঁকে অবসরে আমি বাঁশের কাজ করি। লাই,ভাইর,পল, ফেউন্যা, কুলা,চালইন, চাই, ডুলাসহ নানা জিনিসপত্র আমি বানাতে পারি। চাই’য়ের মধ্যে কয়েক ধরণের স্টাইল আছে। কোনটার নাম আনতা,কোনটার নাম চাই আবার কোনটার নাম ঘরচাই (এটা দেখতে ঘরের কামড়ার মত চতুস্কোণ আকার)। একটা চাই বানাতে সপ্তাহ খানেক লাগে। তবে সময় দিলে তিনচারদিনের মধ্যেও বানানো যায়। মাছের সাইজ ছোট মাঝারি বা বড় বিবেচনা করে একেক স্টাইলের চাই বানানো হয়। একটা চাইয়ের দাম ২০০ টাকা/৪০০ টাকার মধ্যে। বাঁশের দাম বেশি। এখন আগের মত চাই কেনার লোক নেই। এখন বেশির ভাগ মানুষ কেনা মাছ খায়। এই হাটে হয়ত চাই বা লাই ভাইর কিনতে এসেছেন হাতে গোণা দুয়েকজন। তবে কুমিল¬ার বিভিন্ন অঞ্চলে এখনো ‘চাই’ তৈরি হয় এবং কুমিল¬া থেকে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। সারাদেশে কুমিল¬ার চাই’য়ের সুনাম বহুকাল আগের। কুমিল¬া জেলার অন্তত ২৫টি হাট-বাজরে বিক্রি হচ্ছে মাছ ধরার ফাঁদ চাই। জেলার চান্দিনা, তিতাস, মুরাদনগর, মেঘনা উপজেলার হাটসহ প্রত্যন্ত অঞ্চলেও বসে চাইয়ের হাট। সপ্তাহে দুইদিন করে হাট বসে। তাছাড়া দেশের সিলেট,ঝালকাঠি,নওগাঁ,বগুড়া,ফরিদপুরসহ অনেক জেলাতেও মাছ ধরার চাই তৈরি ও বিক্রি হয় বলে জানা গেছে। জানা গেছে, বর্ষার শেষ সময় থেকে চাইসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ বিক্রির মৌসুম শুরু হয়। কারণ পানি কমার সঙ্গে-সঙ্গে নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করে। ওই সময় চাই গুলো পানি প্রবাহের মুখ- যেমন জমির আল, খানা-খন্দের পাড় কেটে তৈরি করা পানির রাস্তায় বিশেষ কাদায় পুঁতে রাখতে হয়। তখন পুঁতে রাখা চাইয়ে ছোট,মাঝারি বিভিন্ন আকারের মাছ আটকে যায়। ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা পর চাই পর্যবেক্ষণ করতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম