ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

হাম: সিলেটে কমছে না শনাক্ত ও মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২৬,  5:16 PM

news image

সিলেট বিভাগে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

একই সময়ে সন্দেহভাজন ৮০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন সন্দেহভাজন হাম রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা পরিস্থিতি বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৭৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, হবিগঞ্জে ৬২ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ৫২ জন এবং সবচেয়ে বেশি ৩৩৭ জন শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলায়।

গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ৮০ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ২২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৪২ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। সন্দেহভাজন ও নিশ্চিত—উভয় ধরনের মৃত্যু মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জনে পৌঁছেছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে পৃথক রাখার আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম