ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬,  3:54 PM

news image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম