ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হামে তিন মাসে সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  2:27 PM

news image

হামে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ১১ শিশু আইসিইউতে ভর্তি রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালের চিকিৎসক শ্রীবাস পাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক শিশু এই হাসপাতালে মারা গেছে। এ নিয়ে এই বছর হামে আক্রান্ত হয়ে এ হাসপাতালে মারা গেছে ২৩ শিশু। তিনি আরও জানান, গত বছর এ সময়ে হামে আক্রান্ত রোগী ছিল ৬৯ জন। এ বছর একই সময়ে রোগীর সংখ্যা প্রায় ৬৫০ জন। চিকিৎসকরা বলছেন, হাসপাতালের ৬০ থেকে ৭০ শতাংশ শিশুই হামের টিকার বয়স হবার আগেই আক্রান্ত হয়েছে। এর মধ্যে যেসকল শিশু মারা গেছে তাদের অধিকাংশই হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়ারিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম