ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৬,  2:51 PM

news image

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ভর্তি আছে ১৩৮ শিশু। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য জানান। গত ২৪ ঘণ্টার তথ্য দিয়ে তিনি বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। এছাড়া, হামের উপসর্গ নিয়েয়ে ভর্তি হয়েছে ২০ শিশু। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ শিশু। বর্তমানে রামেক হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে হামে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৪২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান ডা. শঙ্কর কে বিশ্বাস। রামেকের মিডিয়া মুখপাত্র বলেন, রোববার থেকে এই হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আগের থেকে বেশি ছিল। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম