ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৬,  2:04 PM

news image

রাজশাহী ও কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়।  হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ৩২০ জন, যার মধ্যে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।মৃত শিশুদের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং একজনের বাড়ি নাটোরে। তাদের বয়স ৫ থেকে ৭ মাসের মধ্যে। ডা. শংকর জানান, শিশুরা হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ও শিশুদের সুরক্ষায় চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম