ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৬,  4:17 PM

news image

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে কেউ হামে মারা যায়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৫৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩০ হাজার ৬০৭ জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪ হাজার ৪৬০ জন। ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৭৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮১ জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার ১১ মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ২০৯ জনের মৃত্যু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম