ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হামাস নেতাদের কাতার ছাড়ার চাপ, সবশেষ যা জানা গেলো

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪,  4:45 PM

news image

কয়েকটি বিদেশি ও আরব গণমাধ্যমে খবর প্রচার করা হয়েছে কাতার ছাড়ার জন্য হামাসের নেতাদের চাপ দেয়া হচ্ছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির একটি সূত্র লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিনকে নিশ্চিত করেছে যে, কাতারের পক্ষ থেকে এমন কোনো চাপ নেই। ওই সূত্র জানিয়েছে, হামাসের রাজনৈতিক নেতারা থাকার জন্য কোনো বিকল্প বাসস্থান খুঁজছেন না। হামাসের নেতারা জানিয়েছেন, ইসরায়েলের সাথে সমঝোতার কোনো ভিত্তিই এখনো তৈরি হয়নি। ওই সূত্র আরো জানিয়েছে, হামাস মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কোনো যোগাযোগ হয়নি। হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়া না হলে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার সুযোগ না দিলে কোনো আলোচনা নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম