ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২২,  10:12 AM

news image

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এছাড়া হামাসের যেসব বিনিয়োগকারী ও কোম্পানির সঙ্গে ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্ক রয়েছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েজ অব আমেরিকা। গণমাধ্যমটি জানিয়েছে, হামাসের বিনিয়োগ কার্যালয়কে নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। 

ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদে অর্থায়ন ও অর্থনৈতিক অপরাধ বিভাগের সহকারী সচিব এলিজাবেথ রোসেনবার্গের দাবি, হামাসের বিনিয়োগ কার্যালয়ের মালিকানায় ৫০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে। সুদান, তুরস্ক, সৌদি আরব, আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হচ্ছে এসব কার্যালয়। রোসেনবার্গ বলেন, ‘হামাসের বেশ কিছু গোপন বিনিয়োগের তথ্য আমাদের কাছে রয়েছে। তাদের বিনিয়োগ কার্যালয় এসব দেখাশোনা করে এবং এসব বিনিয়োগ থেকে যথেষ্ট অর্থ আয় করে এই রাজনৈতিক গোষ্ঠী। আর তারপর এই অর্থ তারা ব্যয় করে সন্ত্রাসবাদী কার্যক্রমে। গাজার অধিবাসীরা যে ব্যাপক দরিদ্রতার মধ্যে দিন যাপন করছে, তার জন্য প্রধানত দায়ী হামাস।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম