ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হামাসের পাঁচ অর্থদাতার তথ্য চেয়ে বড় পুরস্কার ঘোষণা আমেরিকার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৪,  5:12 PM

news image

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পাঁচ অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।এজন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, পাঁচজন হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা ১০ মিলিয়ন (এক কোটি) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর চার দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ওই পাঁচজন হলেন- আবদেল বাসিত হামজা এল হাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আব্দ আল-দাইম নাসরাল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামজা নামে পরিচিত প্রথম অর্থদাতা সুদানের ব্যবসায়ী।

তিনি হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে অসংখ্য কোম্পানি পরিচালনা করেছেন এবং হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তরের সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এছাড়াও তিনি সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর বশিরের সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি সুদানের স্থিতিশীলতা নষ্ট করে এমন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও দাবি করেছে, হামাসের অর্থদাতাদের মধ্যে তিনজন- আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ- তুরস্কে গোষ্ঠীটির বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে জড়িত। আর নাসরাল্লাহর ইরানি সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং হামাসের সামরিক শাখা-সহ গোষ্ঠীটিকে কয়েক মিলিয়ন ডলার হস্তান্তরের সঙ্গে জড়িত তিনি। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় তিনি কাতারে অবস্থান করছিলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, হামাসের অর্থের কোনও উৎস, প্রধান দাতা কিংবা আর্থিক প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি যারা গ্রুপের জন্য দ্বৈত-ব্যবহার প্রযুক্তির সঙ্গে জড়িত এবং হামাস উপকৃত হয় এমন অপরাধমূলক পরিকল্পনার তথ্য প্রদানকারীকে এই পুরস্কার দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম