ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

হামলার পর ট্রাম্পের সঙ্গে কথা বললেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২৪,  5:30 PM

news image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে। পেনিসেলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচার চলার সময় ট্রাম্পের ওপর এই হামলা হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। হামলায় কান ছিঁড়ে বেরিয়ে যায় বুলেট। এরপরই ট্রাম্প মঞ্চে লুটিয়ে পড়েন। পরে সিক্রেট সার্ভিসের এজেন্টরা সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান। এদিকে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া পেনসিলভানিয়ার গভর্নর যশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। এ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ রাতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে ফিরছেন এবং আগামীকাল সকালে হোয়াইট হাউসে ফিরবেন। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার আপডেট তথ্য নেবেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী কথা হয়েছে- এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।এদিকে ট্রাম্প জানিয়েছেন, গুলিতে আমার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম