ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬,  10:58 AM

news image

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তরের ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে‌ রকেট ব্যারাজ বা মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বারবার হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে দোভিভ বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর আগে, গত ২৪ ঘণ্টায় উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালানোর কথাও জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম