ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

হামদর্দে রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল (ইউনানী) এর ইন্টার্ন চিকিৎসকদের যোগদান

#

১০ জানুয়ারি, ২০২৪,  12:53 PM

news image

বেসরকারী ইউনানী আয়ুর্বেদিক শিক্ষাখাতে এই প্রথম রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনভুক্ত হওয়ায় পর এর প্রথম ব্যাচের চিকিৎসকরা ডিজি হেলথ এর নির্দেশে হামদর্দ জেনারেল হাসপাতালে ইন্টার্ণ হিসেবে যোগদান করেন। এ সময় কলেজের প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

হাসপাতালে ইন্টার্ণ হিসেবে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর উপদেষ্টা ডা. আশফাকুর রহমান মামুন, হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. হারুন আল রশিদ এবং ভারতের প্রখ্যাত ইউনানী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মনোয়ার হোসেন কাজমী প্রমুখ। এ সময় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক নিবন্ধনের আওতাভুক্ত হওয়ায় ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষায় ডিগ্রীপ্রাপ্ত চিকিৎসকরা এখন সরকারি সেক্টরসমূহে চাকুরির সুবিধা পাবেন। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকা রাখতে পারবেন। উল্লেখ্য রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে এর বিইউএমএস প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এই ইন্টার্ণীতে যোগ দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম