ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

হাবিবের সঙ্গে আনিসার ‘ঘোর কেটে যায়’

#

বিনোদন প্রতিবেদক

০২ মার্চ, ২০২৫,  4:48 PM

news image

একের পর এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবার প্রকাশ্যে এসেছে তার ‘ঘোর কেটে যায়’ শিরোনামের গান। হাবিব জানিয়েছেন, 'হাবিব ওয়াহিদ' ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি। অমিতা কর্মকারের লেখা গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। হাবিবের সঙ্গে আনিসার তৃতীয় গান এটি। আনিসা বলেন, "হাবিব ভাইয়ের সঙ্গে তৃতীয়বারের মত গান করলাম, যা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তার সঙ্গে করা প্রতিটি কাজই আমাকে নতুন কিছু শিক্ষা দেয়। সামনে আমাদের আরও নতুন নতুন গান আসবে। আপাতত সবাই ঘোর কেটে যায়কে ভালোবাসুন।" গানটি নিয়ে হাবিবের ভাষ্য, আতিয়ার সঙ্গে এর আগেও কাজ হয়েছে তার। যেগুলো শ্রোতারা পছন্দ করেছেন। এই গানটিও সবার পছন্দ হবে। এর আগে আনিসাকে নিয়ে হাবিবের 'কোন খেয়ালে' ও 'হোক বাড়াবাড়ি' নামের দুইটি গান প্রকাশ পেয়েছিল। গেল মাসে প্রকাশ পেয়েছে এই শিল্পীর ‘মন বোঝে না’ গান। যেখানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা। এর আগে এই শিল্পীকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম