ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  8:17 PM

news image

রাজধানীতে বাস ভাড়া অর্ধেক নির্ধারণের দাবি এবং ছাত্রীদের হেনস্তার অভিযোগে সড়ক অবরোধ আন্দোলন মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত স্থগিত করেছে বদরুন্নেসা গার্লস কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে তারা বাস ভাড়া অর্ধেক নির্ধারণের দাবী এবং বাস পরিবহন শ্রমিকদের দ্বারা ছাত্রীদের হেনস্তার প্রতিবাদে রাজধানীর মগবাজারে সড়ক অবরোধ করে।

ছাত্রীদের এ আন্দোলনের সাথে যোগ দেয় আশপাশের কলেজের কিছু ছাত্র। ছাত্রীদের দাবী, বাস ভাড়া অর্ধেক নির্ধারণ করতে হবে। এছাড়া সবসময়ই বাসের শ্রমিকরা তাদের সাথে অশালীন আচরণ করে বলেও ছাত্রীদের অভিযোগ। কখনও কখনও ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। কখনও অশালীন ভাবে গাড়িতে ওঠায়। এরই মধ্যে হাফ ভাড়া দেয়ায় একজন বাস শ্রমিক এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে বলে দাবি করে বিচার চেয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম