ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হাফ ভাড়া: সরকারকে ১২০ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  7:57 PM

news image

শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়া কার্যকরে সরকারকে ৫ দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে আপাতত হাফ পাসে রাজি নন বলে জানিয়েছেন মালিকরা।  বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সড়ক সচিব দেখা করতে গেলে এ আল্টিমেটাম দেয়া হয়। মালিকদের পক্ষ থেকে জানানো হয়, সরকার যেহেতু বসরকারি বাসে ভর্তুকি দিচ্ছে না। এছাড়া টায়ারসহ বাসের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা হলে বাসমালিকদের লোকসান গুনতে হবে। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম জানান, বেসরকারি বাসে অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা চাপিয়ে দিতে পারি না। তবে সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, পরিবহন মালিক সমিতিকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব দেওয়ার জন্য বলেছি। তারা দ্রুত সময়ের মধ্যে এ প্রস্তাব আমাদের কাছে দেবেন। এদিকে বিআরটিসি বাসের ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম