ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  2:36 PM

news image

বাসে অর্ধেক ভাড়া চালুর দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। সড়কে দাঁড়িয়ে তারা নানা ধরনের স্লোগানও দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বনানী পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করে। ঢাকা মহানগরা পুলিশের (ডিএমপি) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আলাপ চলছে। ফলে, শিক্ষার্থীরা এখন তাদের বিদ্যানিকেতনের ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছে। এতে যানজটও কমে এসেছে সড়কে। তাদের দাবি, বাসে হাফ পাস নিতে হবে।’ জানা গেছে, মঙ্গলবার বনানী পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় শিক্ষার্থীদের হাতে ‘হাফ পাস চাই’ ও ‘হাফ পাস ভাড়া নিয়ে, টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ নিয়ে তারা স্লোগান দিচ্ছে। মো. আলমগীর বলেন, ‘বনানী বিদ্যানিকেতনের শিক্ষক, পুলিশ ও শিক্ষার্থীরা একসঙ্গে বসেছে। আলোচনা চলছে। আপাতত পরিস্থিতিও শান্ত রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম