ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, চক্রের ৪ সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৬,  2:42 PM

news image

হানি ট্র্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় এবং টাকা না পেয়ে হত্যার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পিবিআই জানায়, চক্রটি স্বামী-স্ত্রী বা ভাই-বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণদের টার্গেট করত। সম্প্রতি তুরাগ নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া লোকমানও এই চক্রের শিকার বলে জানিয়েছে সংস্থাটি। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা এস এম সালমানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ছিনতাই হওয়া একটি গাড়িও উদ্ধার করেছে পিবিআই। এদিকে, ইতালি, জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ধরনের একাধিক ঘটনায় জড়িত থাকার কথাও জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ ও মানবপাচারবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম