ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৫,  11:53 AM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার (৫ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-২ এ তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়য়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন। অন্যদিকে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ ৮ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চার আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম