ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

হাথুরুর সহকারী হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার পোথাস

#

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৩,  2:02 PM

news image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। তিনি এর আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। ৪৯ বছর বয়সী পোথাস আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। মূলত বাংলাদেশ দলের সঙ্গে আগামী দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি। সবশেষ কাউন্ট্রি দল হ্যাম্পশায়ারের উইকেট কিপার কোচের দায়িত্ব পালন করেন নিক। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে খুশি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মতো দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনেক সম্মানিতবোধ করছি।আমি বিশ্বাস করি, আগামী দুইটা বছর এত চমৎকার সব মেধাবি ক্রিকেটারদের সঙ্গে আমার দারুণ সময় কাটবে। দক্ষিণ আফ্রিকার ডানহাতি এ ব্যাটারের মাত্র ৩টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যেখানে তিনি ২৪ রান করেন। ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ২১৮টি, লিস্ট এ ম্যাচ খেলেছেন ২৩৬টি এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৭৯টি।  তিনি ২০০০ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচ খেলেন। একই বছরে একই সময়ে একই প্রতিপক্ষে বিপক্ষে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম