ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হাতুড়িপেটায় যুবলীগ কর্মীকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৩,  11:50 AM

news image

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজাদ শেখ (৩২) নামের এক যুবলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলার পেড়লী গ্রামের মহসিন চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আজাদ শেখ পেড়লী উত্তরপাড়া গ্রামের সালাম শেখের ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনিম আলম জানান, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু শেখ ও শহীদুল ভূঁইয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ৩-৪ দিন আগে ভূঁইয়া গ্রুপের লোকজনকে পেড়লী বাজার থেকে অপমান করে বের করে দেন বাবু চেয়ারম্যানের লোকজন। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খুলনায় যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে মোহসিন মোড়ে পৌঁছালে আজাদ শেখের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদ শেখ সাবেক চেয়ারম্যান বাবু শেখের সমর্থিত কর্মী ছিলেন। এ দিকে আজাদ শেখের মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষের সাতটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নড়াইল সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. মাসুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম