ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হাতীবান্ধায় খাবার খেয়ে হাসপাতালে ২২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৩,  1:14 PM

news image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে দইখাওয়া বাজারের রেদওয়ান রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন ব্যক্তি অসুস্থ হয়েছেন। রোববার (২৮ মে) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৭ মে) রাত ও রোববার সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। এর আগে শনিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে স্থানীয়রা খাবার খান। জানা গেছে, শনিবার সকালে রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ভুক্তভোগী ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাত ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে জানতে রেদওয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। মেডিকেল অফিসার ডা. আল আকসা জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত হাসপাতালে ২২ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন জানান, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাবারের বিষক্রিয়া থেকে এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম