ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী ‘মফুইল্ল্যা’ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৬,  10:57 AM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা’ চোরা (৪১) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে এদিন সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মফুইল্ল্যা হাতিয়া উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র মামলা রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তার মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ও উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম