ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

হাজিদের ওপর থেকে বিধি নিষেধ তুলে নিলো সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৩,  8:03 PM

news image

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর সৌদি আরব হাজিদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছে দেশটি। এতে হাজিদের সংখ্যায় কোনো নির্ধারিত সীমাবদ্ধতা থাকবে না। এ ছাড়া হজ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট একটি বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটিও থাকবে না। সোমবার সৌদি আরবে হজ মেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, এসব তথ্য জানান দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী, তৌফিক আল-রাবিয়াহ। মন্ত্রী বলেন, মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। করোনাভাইরাস মহামারির সময়, নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়। অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। খবর : সৌদ গ্যাজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম