ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৪,  2:28 PM

news image

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ নভেম্বর) ভোরে তিনি মারা যান।  এর আগে, গত ১৫ নভেম্বর রাতে হাজারীবাগ এনায়েতগঞ্জ এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে বাড়িতে ফেরার পথে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  জিয়াউর রহমান জিয়ার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন হাজারীবাগ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম