ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হাজারীবাগে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫,  11:44 AM

news image

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে।  শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেশী জগদীশ বলেন, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুষ্পিতার মরদেহ উদ্ধার করা হয়।  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম