ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

হাঙ্গেরি-স্লোভাকিয়া মানছে না জ্বালানি নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০২২,  10:30 AM

news image

রাশিয়ার বিরুদ্ধে দেওয়া ইউরোপীয়ান ইউনিয়নের জ্বালানি নিষেধাজ্ঞা হাঙ্গেরি ও স্লোভাকিয়া  মানবে না বলে জানিয়ে দিয়েছে। বুধবার রাশিয়ার অপরিশোধিত তেলসহ সকল জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের প্রস্তাবে বলা হয়েছে, ২০২২ সালের শেষে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ রাশিয়ার তেল আনতে পারবে না। তবে এ প্রস্তাব গৃহীত হতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলো দেশের অনুমোদন লাগবে।

এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এমন প্রস্তাবে সায় দিতে পারবে না। কারণ হাঙ্গেরি রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে না। তাদের অর্থনীতি ভেঙ্গে পড়বে।হাঙ্গেরির মতো স্লোভাকিয়াও জানিয়েছে, তারা রাশিয়ার তেল ছাড়া অচল। এদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবটিতে ভেটো দেবে বিষয়টি বুঝতে পেরে এ দুটি দেশকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করছে ইইউ। এ দুটি দেশকে ২০২৩ সাল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ব্যপারে অনুমতি দেওয়া হবে। রাশিয়ার  সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত তাদের চুক্তি আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম