ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  2:01 PM

news image

হাওড়সহ যেসব এলাকায় এবার বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় পুনরায় রাস্তাঘাট না করে বেশি করে সেতু বা কালভার্ট বানানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন মন্ত্রী। এবার ভয়াবহ বন্যায়  ডুবে যাওয়া সিলেট অঞ্চল থেকে পানি সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেক রাস্তা কেটে ফেলা হয়। এরপরই ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করে। পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, “হাওড় এলাকায় আর কোনো নতুন রাস্তা না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ পানি চলাচলে বাধা দিলে এমন বন্যার সৃষ্টি হতে পারে। তাই বেশি করে ব্রিজ ও কালভার্ট করতে হবে। “সিলেট, সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক নতুনভাবে নির্মাণ না করে ব্রিজ-কালভার্ট করে পানি প্রবাহ ঠিক রেখে প্রকল্প হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী। পানি প্রবাহে বাধা দেয়া যাবে না।” এছাড়া রাজধানীসহ যেসব জায়গায় রেললাইন রয়েছে সেখানে ওভারপাস করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তবে ধীরে ধীরে ওভারপাস তৈরি করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম